চুয়াডাঙ্গা প্রতিনিধি:
সমপ্রতি চুয়াডাঙ্গা জেলার হিজলগাড়ি বাজার নামক স্থানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে লক্ষ টাকা চাদা দাবি করে ডাকযোগে চিঠি পাঠানো হয়। প্রেরণকৃত চিঠিতে দেখা যায় বাংলাদেশ সর্বহারা পার্টির নামে চাদা দাবি করে সংগঠনটি। চিঠিতে প্রতিষ্ঠান মালিকের থেকে এককালিন ২০ লক্ষ টাকা চাদা চাওয়া হয়।
উক্ত চিঠিতে সংগঠনটির কোষাধক্ষ জনাব সাব্বির আহম্মেদ শিমুলের নাম ও মোবাইল নং ম্যবহার করা হয়েছে টাকা পাঠানোর জন্য। হিজলগাড়ি বাজার এলাকার আরও ৩ টির মতো প্রতিষ্ঠানে এরকম চিঠি পাটানোর খবর পাওয়া গেছে। তবে সর্বহারা পার্টি নামে আদৌও কোনোসংগঠন আছে কিনা এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি অতি দ্রুত চাদাবাজির মতো ন্যাকারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত নিরাপদে ব্যবসা পরিচালনার সুযোগ করার। এমন ভূতুড়ে উড়ো চিঠির ব্যাপারে এলাকায় ইতোমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM