মোহাম্মদ চানমিয়া শিকদার গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা শহরের সড়কগুলো যেন মনে হয় মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল পাচারকারীদের নিরাপদে যাওয়ার অভয়ারণ্য । প্রতিমাসেই গোপালগঞ্জ জেলা পুলিশের জালে আটক হচ্ছেন বড় বড় মাদক পাচার কারবারিরা।
গত ১৭ ই আগস্ট সোমবার ঢাকা থেকে কোটালীপাড়া গামী একটি বাসে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা সহ চারজনকে আটক করেন জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ( ডিবি ) গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,মোসাম্মত আয়েশা (৪০) মোহাম্মদ নেয়ামত (৩২) মোঃ শরীফ মিয়া (২৫) আরিফ খলিফা (৩৮) গোপালগঞ্জ জেলা পুলিশ দৈনিক নয়া কন্ঠকে জানায়, গোপালগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা( ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার হাবিবুল্লাহর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ )- এর নেতৃত্বে ডিবি"র একটি চৌকস টিম রাত ১০ঃ৫ মিনিটে ঢাকা কোটালীপাড়া রুটের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম নামক স্থানে একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী বেশে থাকা ৪ যাত্রীর কাছ থেকে তিন কেজি গাঁজা সহ উক্ত চারজন যাত্রীকে গ্রেফতার করে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জনাব হাবিবুল্লাহ বলেন, গোপালগঞ্জ জেলা পুলিশসহ পুলিশের অন্যান্য চৌকশ টিমগুলো রাতদিন চব্বিশ ঘন্টা পালাক্রমে নিজ নিজ দায়িত্ব পালনে মাদকের বিরুদ্ধে সক্রিয় রয়েছে । মাদকের এমন আখড়া মাদক ডিলার মাদক পাচারকারী ও সেবনকারীদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা পুলিশের এমন দূরদর্শী পদক্ষেপ চলমান থাকবে। এ বিষয়ে তিনি গোপালগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের প্রতি পুলিশ প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করবার জন্য আহ্বান জানিয়েছেন ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM