ময়মনসিংহ বিভাগীয় প্রধান: অনিক কুমার পাল মৃন্ময়ঃ
বিশ্ব মশা দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর ৫ নম্বর ওয়ার্ডের নজরুল সেনা গলি এলাকায় এক বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন সরেজমিনে উপস্থিত থেকে এই কার্যক্রমের সূচনা ও পরিচালনা করেন।
অভিযান চলাকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা কর্মীরা এলাকার নালা-নর্দমা ও মশা প্রজননের সম্ভাব্য স্থানগুলোতে লার্ভিসাইড ও ফগিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।কার্যক্রমে সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM