সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গের দুই জেলায় একই দিনে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়েছেন ১৭ জন বাংলাদেশি নাগরিক। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থেকে গ্রেফতার হয়েছেন ৫ পুরুষ, ২ মহিলা ও ৩ শিশুসহ মোট ১০ জন। অপরদিকে, মুর্শিদাবাদ জেলার রাণীনগর থেকে গ্রেফতার হয়েছেন ৭ জন, তাঁরা সবাই পুরুষ। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সূত্রে প্রকাশ, দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির গাজীর মোড় এলাকার ইয়াকুব নামক একব্যক্তির বাড়িতে একাধিক অনুপ্রবেশকারী আশ্রয় নিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এরপর বাড়ি থেকেই আটক করা হয় ২ মহিলা ও ৩ শিশু সহ ১০ জনকে।
তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃতরা বেশ কয়েক বছর আগে ভারতে অনুপ্রবেশের পর বেঙ্গালুরুতে ভাঙারির ব্যবসা করছিলেন। সম্প্রতি সেখানে অবৈধ বাংলাদেশি আটকের জন্য অভিযান শুরু হলে ধৃতরা বেঙ্গালুরু ছেড়ে রায়দিঘি এলাকার পরিচিত ইয়াকুবের বাড়িতে আশ্রয় নেন। আটকের পর ১০ জনকে বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা জেলার লক্ষীকান্তপুর হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ভারতে প্রবেশের বৈধ নথিপত্র ছিল কিনা এবং কিভাবে তারা এই এলাকায় এলেন।
তা খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে, গোপন সূত্রে অনুপ্রবেশের খবর পেয়ে মুর্শিদাবাদের জেলার ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী রাণীনগর থানার কাহারপাড়া এলাকায় অভিযান চালায় রাণীনগর থানার পুলিশ। এসময় সীমান্তবর্তী এলাকায় ৭ জনকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, ধৃতরা বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। তারা রাজমিস্ত্রির কাজ করতে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। আটককৃতরা মুর্শিদাবাদ হয়ে ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল তাদে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM