আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহালিয়ায় চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা আয়নাল হক।
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:-
সুশাসন ও ন্যায়বিচার, ইউনিয়নবাসীর অধিকার—এই স্লোগানকে সামনে রেখে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর সদর উপজেলার ৪নং লোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন পটুয়াখালী জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানান।
বিশেষ করে তরুণদের নিয়ে কাজ করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে তার ভূমিকার কথা তুলে ধরছেন স্থানীয়রা।
আয়নাল হক বলেন, জনগণ চাইলে আগামী নির্বাচনে তিনি লোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। নির্বাচিত হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষকের অধিকার, যুব কর্মসংস্থান এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “আসুন, ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন, সমৃদ্ধি ও মাদকমুক্ত আধুনিক লোহালিয়া ইউনিয়ন গড়ে তুলি।”
এদিকে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM