সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার (১৯ আগস্ট ) ফুয়েল স্টেশনে গ্যাস ভরতে সময় একটি ট্রাকের সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আরও ৩ জন গুরুতর আহত। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা প্রশাসনের। দিল্লি পুলিশ সূত্রে প্রকাশ, তিকরি কালান মেট্রো স্টেশনের কাছে সিএনজি পাম্পে এই দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক সিএনজি সিলিন্ডার ভরাতে এসেছিল পাম্পটিতে। নির্বিঘ্নে জ্বালানি ভরার কাজ শুরু হয়েছিল।
এরপর আচমকা ভয়ংকর বিস্ফোরণ ঘটে। বাবা হরিদাস কলোনি এলাকার বাসিন্দা মনীশ (২৫) নামের এক যুবক গ্যাস ভরছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। বাকি ২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী।
গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। দমকল কর্মী জানান, বিকালে ফোন আসে। ৬টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিস্ফোরণের সময় আশেপাশে ৬ জন ছিলেন। তাঁরা আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিকট শব্দে দুর্ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM