ভোলা জেলা প্রতিনিধি (মাহি):
ভোলা সরকারি কলেজের মৃত্তিকা বিভাগের প্রভাষক শুভ্র দেব সূত্রধর কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে(মাউশি) বদলি করা হয়েছে। বুধবার ১৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি কলেজ ১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে ওএসডি করে নাটোরের আব্দুলপুর সরকারি কলেজে নিয়োগ করা হয়েছে। আগামী ২৩ আগস্ট আব্দুলপুর সরকারি কলেজে থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় উক্ত তারিখে অবরাহে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপন জানানো হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM