ভূঞাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
মাসুদুল হাসান মাসুদ,
ভূঞাপুর উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠান কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও অবৈধ জর্দা ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে।
(মঙ্গলবার) ১৮ আগস্ট উপজেলার গোবিন্দাসী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
এসময় তিনি বলেন, অভিযোগ এর ভিত্তিতে এই বাজারে অভিযান পরিচালনা করা হয়, এ সময় দুটি খাবার হোটেলে অনিয়ম ও বাসি খাবার রাখার অভিযোগে ৮ হাজার ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়, একটি কসমেটিকস এর দোকানে নকল পণ্য রাখার অভিযোগ ৫ হাজার টাকা ও একটি নকল জর্দা ফ্যাক্টরি কে ১০ হাজার টাকা জরিমানা সহ ফ্যাক্টরিটি সিলগালা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM