গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিচ ইয়াবা বড় চালান বিলাসবহুল মাইক্রোবাস ও মাদকসম্রাট উজ্জ্বল সহ গ্রেপ্তার হলেন দুইজন।
,,,,,,,,,,,,,
মোঃ চানমিয়া শিকদার
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ।
মঙ্গলবার (১৮ আগস্ট ) দিবাগত রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ এস,পি হাসানুজ্জামান হাসান ( ক্রাইম এন্ড অপস ) ও অফিসার ইন চার্জ (ডি বি) নয়ন কুমার দেবনাথের নেতৃত্বে ১০- থেকে ১২ জনের একটি চৌকস টিম গোপালগঞ্জ শহরের এল জি ই ডি"র মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসালে, মাদক বহনকারী বিলাসবহুল মাইক্রোবাসটি চেকপোস্টের সামনে এলে গোপালগঞ্জ জেলা পুলিশের চৌকস এই টিমটি তাদের গতিরোধ করে এবং একপর্যায়ে তাদের বহনকৃত গাড়িটি তল্লাশি করার চেষ্টা চালাতে গেলে মাদক বহনকারী মাদক সম্রাট উজ্জ্বল মোল্লা ও তার সহযোগীর গতিবিধি সন্দেহতিত হওয়ায়, প্রথমেই পুলিশ সদস্যরা তারা তাদের দেহতল্লাশি করে এ সময় তাদের দেহের ভিতরে প্রায় ৫,০০০পিস ইয়াবা প্যাকেটিং করা অবস্থায় পাওয়া যায়। গণমাধ্যম কর্মীদের সামনে এমনটাই তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার । দেহ তল্লাশি করার পরপরই বিলাসবহুল মাইক্রোবাসটিতে পাওয়া যায় একটি সুটকেস এই সুটকেস খুলতেই বেরিয়ে আসে মোটা অংকের ইয়াবার বড় চালান । সুটকেসের ভিতরে থেকে উদ্ধার করা হয় ৬৪,১২৩ পিস ইয়াবা । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ প্রায় ৫ লক্ষ টাকা । জব্দ করা হয় মাদক বহনকারী বিলাশবহুল মাইক্রো বাসটিকে ।
এ বিষয়ে পরবর্তীতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় । সেখানে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার বলেন গত ১২ ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবার পরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা ঘোষণা করেছেন রাষ্ট্র সরকার। সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশের সকল পুলিশ প্রশাসনকে মাদকের বিরুদ্ধে সকল প্রকারের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন আইজি মহোদয় মাদকের বিরুদ্ধে শক্ত ও দায়িত্বশীল ভূমিকা পালন করবার জন্য নির্দেশ প্রদান করেছেন । গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আরো বলেন ঢাকা রেঞ্জ ডিআইজি গত জনাব ইকবাল হোসেন ৫ জুলাই দায়িত্ব গ্রহণ করার পরে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করবার জন্য আদেশ প্রদান করেছেন । সেই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলা পুলিশ প্রশাসন সদা সর্বদা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন বলে তিনি জানিয়েছেন । পুলিশ সুপার মহোদয় বলেন গোপালগঞ্জ জেলাকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা গ্রহণে আমাদের প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এমন একটি বড় চালান আটকের মধ্য দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সফলতা অর্জনে গোপালগঞ্জ জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ এবং সকল গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেছেন । এ বিষয়ে তিনি গোপালগঞ্জ জেলার সর্বস্তরের সাধারন আমজনতার প্রতি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ও পুলিশ প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM