চাঁদপুর পৌর ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক
সজীব খান, চাঁদপুর:
চাঁদপুর পৌর ভূমি অফিস পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। মঙ্গলবার তিনি পৌর ভূমি অফিস পরিদর্শন করে অফিসের সার্বিক কার্যক্রম, ভূমি সেবা প্রদান এবং সেবা প্রত্যাশী নাগরিকদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি এবং পৌর ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম দিদার উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান ভূমি সেবা প্রত্যাশী নাগরিকদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি নীতিমালা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে ভূমি সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
তিনি ভূমি অফিসে আগত সেবাপ্রত্যাশীদের সঙ্গে কর্মকর্তাদের দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার পাশাপাশি সেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনকে ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM