লালমনিরহাটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার বিডিআর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি দোকান থেকে প্রায় ১৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
(১৮ আগস্ট) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক বিজন কুমার রায়।
অভিযানকালে ব্যবসায়ী ও স্থানীয়দের নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুদ ও ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারে উৎসাহিত করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM