সরকারি চিকিৎসক না হয়েও সদর হাসপাতালে রোগী দেখার অভিযোগ, ব্যক্তিগত চেম্বারে পাঠানোরও দাবি
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সরকারি চিকিৎসক না হয়েও ডা. ফারুক হোসেনের নিয়মিত রোগী দেখার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, হাসপাতালের একটি এসি কক্ষে রোগী দেখার পাশাপাশি তাদের তার ব্যক্তিগত চেম্বারে পাঠানো হচ্ছে।
জানা গেছে, ডা. ফারুক হোসেন সদর হাসপাতালের নিয়োগপ্রাপ্ত সরকারি চিকিৎসক নন। শহরের লাভলী টাওয়ারে রয়েছে তার ব্যক্তিগত চেম্বার। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে তিনি হাসপাতালে রোগী দেখার সুযোগ পেয়ে আসছেন।
হাসপাতালের কক্ষ ব্যবহারের অনুমোদন এবং রোগীদের ব্যক্তিগত চেম্বারে পাঠানোর অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM