1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে নারীদের জন্য গোলাপি কালার বাসের যাত্রা শুরু 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

চট্টগ্রামে নারীদের জন্য গোলাপি কালার বাসের যাত্রা শুরু

চট্টগ্রাম ব্যুরো প্রধান

চট্টগ্রামে নারীদের জন্য শুরু হলো গোলাপি কালার বাসে নিরাপদ যাত্রা। সরকারের একটি ভালো উদ্যোগ নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকার মত চট্টগ্রামেও চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি’র বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালক, সহকারী ও যাত্রী সবাই নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মহানগরীর কালুরঘাটে গোলাপি বাস উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, বিভাগীয় কমিশনার ড. মো: জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা
আপাতত মহানগরীর কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা রুটে চলাচল করবে বাসটি। বাসের চালক, হেলপার, যাত্রী সকলেই নারী হওয়ায় নারীদের যাতায়াতে আর ইভটিজিং, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের মতো নানা সমস্যার মুখোমুখি হতে হবে না। শুধু নারীদের জন্য বাস চালু হওয়ায় এসব ভোগান্তি মুক্ত থাকবে।

নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী যাত্রী নিয়ে বাসটি পরিচালনা করতে পেরে গর্বিত বাসের দায়িত্বে থাকা চালক। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারাটাই তার কাছে সবচেয়ে আনন্দের।
এই বাস সার্ভিসের মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হলো

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD