চাঁদপুরে মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা
সজীব খান, চাঁদপুর:
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে মাদকবিরোধী থিম সং, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের আয়োজনে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৬ সালে প্রস্তুতকৃত মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এ সময় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিষয়ে প্রশিক্ষণার্থীদের সচেতন করা হয়। পাশাপাশি মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM