মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় অবৈধ পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
আজ শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এ সময় শেরপুর পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতে অবৈধ পলিথিন সংরক্ষণ ও ব্যবহারের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি অভিযানকালে ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM