মোহাম্মদ চানমিয়া শিকদার গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকীতে, গোপালগঞ্জের টুংগী পাড়ায় কঠোর নজরদারিতে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় পাঁচ প্লাটুন বিজিবি সমন্বয়ে পুলিশ, এপিবিএন, ডি বি, সি আই ডি, এনএসআই, সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার ভিতর দিয়ে পালিত হলো ১৫ ই আগস্ট ২০২৬ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী । দৈনিক নয়া কন্ঠের চোখে পড়েনি কোন মিছিল মিটিং শোক সভা ।
ছিলনা কোন লোকসমাগম ছিল শুধুই শুনশান নিরবতা। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কোন তৎপরতা চোখে পড়েনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থলের এক নম্বর গেটে এপিবিএন সদস্যদের অবস্থান ছিল চোখে পড়ার মত। গেটের সামনেই ছিল একটি এপিসি সাজোয়া যান । দুই নাম্বার এবং তিন নাম্বার গেটে ছিল পুলিশের স্থায়ী টিম ও এপিবিএন সদস্যগন। টহলরত অবস্থায় দেখা যায় টুংগীপাড়া থানা পুলিশ সদস্যদের । মাঝেমধ্যে বিজিবি আনাগোনাও ছিল চোখে পড়ার মত । নাম না জানানোর শর্তে জনৈক এক ব্যক্তি বলেন প্রতিবছর সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর থাকতেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ থাকতেন লোকে লোকারণ্য থাকতো এই সমাধিস্থল। আজ এখানে নিরবতার ভিতর দিয়ে চলমান রয়েছে ১৫ ই আগস্ট এর আজকের এই দিন। খুব দুঃখ আবেগ অনুভূতি প্রকাশ করে তিনি বলেন খরস্রোতা নদীর মতো মনে হচ্ছে শুকিয়ে গেছে কি যেন হারিয়ে ফেলেছি আমরা।
এ বিষয়ে আরো নিশ্চিত হতে দৈনিক নয়া কন্ঠের পক্ষ থেকে মাজার প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে দুই নাম্বার গেটে অবস্থানরত এপিবিএন সদস্যরা ভিতরে যাওয়া যাবে না এই মর্মে অনুরোধ করেন । নাম না জানানোর শর্তে একজন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,এটা আমাদের রাষ্ট্রীয় ডিউটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলের সার্বিক নিরাপত্তা বিধানে রাষ্ট্র সরকারের পক্ষ থেকে, আমাদের দায়িত্বের জায়গা থেকে, আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করছি এই মর্মে তিনি দৈনিক নয়া কন্ঠকে অবগত করেন ।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান সমাধিস্থলের পবিত্রতা রক্ষা করতে ও সব ধরনের নাশকতা ঠেকাতে এমন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন প্রশাসন ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM