শোলাকিয়া ঈদগাহ্ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ময়মনসিংহ প্রতিনিধি: অনিক কুমার পাল মৃন্ময়
ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ্ ময়দানের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রকল্পটির মাধ্যমে ঐতিহাসিক এই ঈদগাহ্ ময়দানের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি, মুসল্লিদের যাতায়াত সুগম করা এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ায় অংশ নিয়ে দেশের সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। স্থানীয় অধিবাসীরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM