জামালপুরে ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক।
অনিক কুমার পাল মৃন্ময় ময়মনসিংহ প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কানাপাড়া এলাকা থেকে সজন মোল্লা ওরফে ফকির (৪৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী চামেলী বেগমকে পুলিশ হেফাজতে নিয়েছে ।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না অন্য কিছু তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM