1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয় পতাকা বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সালাউদ্দিন বাবু রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক।    রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক। পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন। রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।   নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

রাজশাহীতে ইএসডিও রেসকিউ প্রকল্পের আওতায় হাইজিন উপকরণ বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৪২ বার পঠিত

রাজশাহীতে ইএসডিও রেসকিউ প্রকল্পের আওতায় হাইজিন উপকরণ বিতরণ

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে ইএসডিও রেসকিউ প্রকল্পের আওতায় হাইজিন উপকরণ বিতরণ করা হয়েছে। এনহ্যান্স এমারজেন্সি রেসপোন্সেস থ্রো সোশ্যাল এন্ড ইকোনোমিক প্রোটেকশন ফর আরবান ¯øাম ডুয়েলার্স ফর এড্রেসিং নিউ নরমাল সিচ্যুয়েশন অফ কোভিড-১৯ (রেসকিউ) প্রকল্পের আওতায় তালাইমারীস্থ আলোর পাঠশালা স্কুল প্রাঙ্গণে ৭০৭ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাইজিন উপকরণ বিতরণ করা হয়।

শনিবার সকালে রাসিকের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরমান আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরীর ২৪নং ওয়ার্ডের হাদীর মোড়, কেদুর মোড় এবং পঞ্চবটি এলাকার মানুষের হাতে হাইজিন উপকরণ তুলে দেন।

ইএসডিও রেসকিউ প্রকল্পটি সিবিএফ (ক্লাইমেট ব্রিজ ফান্ড) এর আর্থিক সহায়তায় নগরীতে প্রকল্প এলাকার ১৮১০ পরিবারের মাঝে হাইজিন উপকরণ বিতরণ করা হচ্ছে। প্রতিটি হাইজিন প্যাকেজে ১টি ঢাকনাসহ ১০ লি: সিলভার কলস, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১টি গোসলের সাবান, ৭৫০ গ্রাম হারপিক, ১টি টয়লেট ব্রাশ, স্যানিটারী ন্যাপকিন ১ প্যাকেট (১৫ পিচ), ১ জোড়া স্যান্ডেল বিতরণ করা হয়।

হাইজিন উপকরণ প্রদানের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিকগণ হাইজিন চর্চার মাধ্যমে স্বাস্থ্যবিধি সঠিকভাবে অনুশীলন করতে পারবে। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যবিধি চর্চার মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে। জঊঝঈটঊ প্রকল্পটি ঈইঋ (ঈষরসধঃব ইৎরফমব ঋঁহফ হলো একটি ট্রাষ্ট ফান্ড যা কভড এর মাধ্যমে জার্মানি সরকারের সহায়তায় ব্র্যাক দ্বারা প্রতিষ্ঠিত) এর আর্থিক সহায়তায়, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কারিগরি সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ডে বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে ইএসডিও রেসকিউ প্রকল্পের ফোকাল পার্সন ও রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো: আজিজুর রহমান, প্রকল্প সমন্বয়কারী তাসবীর আহমদ খাঁন, ট্রেইনার কাম এমএন্ডই অফিসার শুক্লা মুখার্জ্জীসহ ইএসডিও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD