মীর দুলালঃ
হবিগঞ্জের বাহুবলে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নামে ১৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচি আয়োজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট বাহুবল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে একটি কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
এ কর্মসূচির তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ‘নাজরুল ইসলাম হেলাল’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট/প্রোফাইল থেকে ১৫ আগস্টের ওই কর্মসূচি–সংক্রান্ত প্রচার চালানো হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার বিষয়ে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM