1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

শেরপুরে সরকারের উন্নয়নের অগ্রযাত্রা তুলে ধরে মতবিনিময় ও লিফলেট বিতরন করলেন ছানোয়ার হোসেন ছানু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

শেরপুরে সরকারের উন্নয়নের অগ্রযাত্রা তুলে ধরে মতবিনিময় ও লিফলেট বিতরন করলেন ছানোয়ার হোসেন ছানু।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি ———————————————————

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বাস্তব চিত্র জনগণের মাঝে তুলে ধরতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও লিফলেট অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৫ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু শহরের নিউমার্কেট এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, সারাদেশে সড়ক যোগাযোগের উন্নতি, কৃষিতে প্রণোদনা, শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদানসহ হতদরিদ্রদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। তবে সেই উন্নয়নের তুলনামূলক প্রচার-প্রচারণা নেই। তার বিগত ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রার ফিরিস্তি জনসাধারণের মাঝে তুলে ধরতে আমরা উন্নয়নের চিত্র ও তথ্য সম্বলিত লিফলেট জনসাধারণের বিতরণ শুরু করেছি।

মতবিনিময় সভা শেষে শহরের নিউমার্কেট ও শহীদ বুলবুল সড়কে লোকজনের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।

ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক সাবিহা জামান শাপলাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD