অভূতপূর্ব সাফল্য অর্জন করলো ইউনাইটেড মডেল স্কুল এন্ড কলেজ পুখুরিয়া গোপালগঞ্জ ।
মোঃ চানমিয়া শিকদার
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,
গোপালগঞ্জ সদরের পুখুরিয়া গ্রামে প্রতিষ্ঠিত ইউনাইটেড মডেল স্কুল এন্ড কলেজ। শুরুর জার্নিটা কঠিন থাকলেও প্রবল ইচ্ছাশক্তি আর নিজের প্রতি গভীর কনফিডেন্স নির্ভর হয়ে ২০২২ সালে বিদ্যালয়টির কাঠামোগত উন্নয়ন শুরু করেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেখ জান্নাত । ২০২৩ সালে ছাত্র ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করেন দৈনিক নয়া কন্ঠের কাছে এমনটাই তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয়টির মিডিয়া সেল। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা ক্যাটাগরি সিস্টেমের আওতায় সকল দিকনির্দেশনা মেনে বিদ্যালয়টির সকল কার্যক্রম চালু রয়েছে বলে যানা জায় । এ বছর এই প্রথম ২০২৬ সালে বিদ্যালয় থেকে সর্বমোট ১৩ জন ছাএছাএী এস এস সি বোর্ড পরীক্ষায় অংশ গ্রহন করে ১২ জন পাশ করে। অকৃতকার্য একজন বোর্ড চ্যালেনজ করেছেন বলে জানা জায়।
বিদ্যালয়টির এমন সাফল্যে এলাকায় চলছে মুখরিত আলোচনা । প্রশংসার জোয়ারে ভাসেছেন বিদ্যালযটি । বিশেষ তথ্য সূত্র থেকে জানা জায় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটি ও গার্ডিয়ানদের শক্ত অবস্থান এবং বিদ্যালয়ের পাঠদানের প্রতি কঠোর নজরদারী, মূলত এ কারণে ইউনাইটেড মডেল স্কুল এন্ড কলেজটি এই প্রথম ২০২৬ এসএসসি ব্যাচ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলীর সাথে কথা হলে, বিদ্যালয় সম্পর্কে তাদের চিন্তা ও ভাবনা সম্পূর্ণই ভিন্নমাত্রিক বলে জানিয়েছেন। তারা দৈনিক নয়াকণ্ঠ কে জানিয়েছেন এলাকাটি একেবারেই গ্রামীণ জনজীবন হবার দরুন এখানে বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা মাদক গ্রহণ সহ বিভিন্ন কার্যক্রম চলমান ছিল। এমন জায়গা থেকে গ্রামীন অবকাঠামগত উন্নয়নের লক্ষ্যে, শিক্ষার আলোকরশ্মি ছড়িয়ে দিতে, সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, এবং আলোকিত মানুষ গুলোকে তৈরি করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন থেকেই প্রতিষ্ঠা করা হয়েছে ইউনাইটেড মডেল স্কুল এন্ড কলেজ। এমনটাই নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক জনাব শেখ জান্নাত ।প্রধান শিক্ষক শেখ জান্নাত বলেন এখনো বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ঘাটতি রয়ে গেছে। সেই জায়গা থেকে বিদ্যালয়ের কয়েকটি ভবন অতি জরুরি বলে তিনি মনে করেন।এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিস সহ উপজেলা শিক্ষা অফিসের নীতি নির্ধারক সরকারি ব্যক্তিবর্গের কাছে বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে তাদের সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জান্নাত ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM