ধোপাছড়িতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রনেতা আবদুল মান্নান রানা
মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১০ নং ধোপাছড়ি ইউনিয়নের রাজনীতিতে এখন বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় জনমত ও চায়ের আড্ডার তুমুল আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উঠে আসছে তরুণ প্রজন্মের প্রিয় মুখ ও ছাত্রনেতা আবদুল মান্নান রানার নাম।
দীর্ঘদিন ধরে ধোপাছড়ির সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও নানা মানবিক কর্মকান্ডে নিরলস ভূমিকা পালন করে আসছেন তিনি। এলাকা সূত্রে জানা যায়, যেকোনো বিপদ-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় পরিবারগুলোর সহযোগিতায় সাধ্যমতো এগিয়ে আসার কারণে ইউনিয়নজুড়ে তাঁর প্রতি স্থানীয়দের এক গভীর আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, ধোপাছড়ির সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জনকল্যাণে কাজ করার জন্য একজন সৎ, তরুণ মেধাবী ও কর্মঠ প্রতিনিধির প্রয়োজন। সেই হিসেবে আবদুল মান্নান রানাকে তারা একজন যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক মনে করছেন।
ধোপাছড়ি ইউনিয়নের একাধিক বয়োজ্যেষ্ঠ নাগরিক ও তরুণদের সাথে কথা বলে জানা গেছে, এলাকার অবহেলিত অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ শিক্ষা ও স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে স্থানীয় তরুণ সমাজ আবদুল মান্নান রানাকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করছে।
জনকল্যাণমুখী রাজনীতির ধারা অব্যাহত রেখে একটি আধুনিক ও স্বাবলম্বী ইউনিয়ন হিসেবে এগিয়ে যাক ধোপাছড়ি—এমনটাই প্রত্যাশা স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূলের দলীয় কর্মীদের।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM