পাটগ্রামে উন্নয়নের নতুন দুয়ার, একসঙ্গে তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে যোগাযোগ ব্যবস্থা, বন্যা ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা অবকাঠামো উন্নয়নে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) পাটগ্রাম উপজেলার জোড়া ব্রিজ মোড়ে এসব উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম-হাতীবান্ধা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি লালমনিরহাটের ব্যবস্থাপনায় জোড়া ব্রিজ মোড় থেকে লক্ষনাথ টারী পর্যন্ত সানিয়াজান নদীর ওপর ১০৪ দশমিক ১ মিটার দীর্ঘ আর্চ সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
পাশাপাশি দুর্যোগকালীন ঝুঁকি মোকাবিলা ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে বাংলাদেশ পুলিশের থানা প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন হলে পাটগ্রামের যোগাযোগব্যবস্থা, বন্যা ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা অবকাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। এর সুফল পাবেন স্থানীয় সাধারণ মানুষ।
অনুষ্ঠানে এলজিইডি লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM