মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজশাহীর সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানার খিদিরপুর পূর্ব বাতান এলাকায় সীমান্তপথে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
সংবাদের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল দ্রুত ওই এলাকায় গিয়ে অবস্থান নেয়। দীর্ঘসময় অপেক্ষার পর রাতের আঁধারে এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করার জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি মাথায় থাকা বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা বস্তাটি তল্লাশি করে এর ভেতর থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
জব্দ করা মদগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা অনুযায়ী সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM