সীতাকুণ্ডে গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশন দীর্ঘ লাইন শত সিএনজি
মোঃ হোসেন চট্টগ্রাম প্রতিনিধ।
সীতাকুণ্ডে গ্যাস সংকটের তীব্রতা বাড়ছে, উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ার গ্যাসের চাপ সর্বনিম্নে পর্যায়ে নেমেছে।
শুক্রবার( ১৪ আগস্ট) বিকাল ৪ টার দিকে সীতাকুণ্ড উপজেলা ফিলিং স্টেশন গুলোতে দেখা মিলেছে তীব্র গ্যাস সংকটের।
গ্যাস চালিত সিএনজি,ও যানবাহনগুলো চরম দুর্ভোগের শিকার সিএনজি চালক ও পরিবহন মালিকও চালকেরা, চালকেরা বলেন অনেকে সকাল থেকে অপেক্ষা করে পাচ্ছে না গ্যাস, সীতাকুন্ডে সরেজমিনে ঘুরে দেখা যায় বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে, গ্যাস নেই। আছে সাইনবোর্ড ঝুলানো।
এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, তবে গ্যাস সংগঠের কারণে অনেকে গাড়িতে জ্বালানি নিচ্ছে, আবার অনেকে গ্যাসের জন্য দিনরাত গাড়িতে অপেক্ষা রয়েছে। এবিষয়ে কাবারভ্যান ড্রাইভার রুবেল বলেন,বৃহস্পতিবার সন্ধ্যার সময় গাড়িটি নিয়ে গ্যাস পাম্পে দাঁড়িয়ে আছি এখনই মিলেনি গ্যাস।
এ ফলে সীতাকুণ্ড ফিলিং স্টেশনগুলোতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ও গ্যাস মিলছে না,এতে বড় ভোগান্তি পড়েছেন সিএনজি ও যানবাহন চালকেরা ভোগান্তি পড়েছে শত শত গ্রাম অঞ্চলে সাধারণ যাত্রীরা, এবং সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও।
এই বিষয়ে জানতে চাইলে সিএনজি চালকেরা বলেন, ভোর সকাল ৬ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত লাইনে থাকলেও গ্যাস মিলছে না,এবং দিনটা আমাদের পাম্পে কাটাতে হচ্ছে, এটা আমাদের আয়ের একটু সমস্যা হচ্ছে,
সবচেয়ে বেশি বিপাকে পড়েরেছেন,নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা,এক সিএনজি চালক লাভলু বলেন, সময় মতো গ্যাস না পাওয়ায় তারা যাত্রী সেবা করতে পারছে না অনেক যাত্রী ভোগান্তির মধ্যে আছে,যেসব যাত্রী সীতাকুন্ড বাড়বকুণ্ড, কুমির এবং গ্রাম অঞ্চলে চলাচল করেন।
এরমধ্যে কিছু চালক অভিযোগ করে বলেন। কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানো পরিবেশ তৈরি করা, হচ্ছে, তাদের দাবি অতীতেও জ্বালানী তেলে ক্ষেত্রে সংকট দেখিয়ে মূল্যবৃদ্ধি করা হয়েছে। এবার ও তারা একই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে দাবি করে।
অন্যদিকে ঠিকমতো গ্যাস সরবরাহ না থাকায় লোক সানের মুখে পড়েছেন ফিলিংস্টেশনের মালিকেরা, তারা দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে সংশ্লিষ্ট কিছু পক্ষের কার্যক্রম উদ্যোগ কামনা করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের মতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না হলে সীতাকুণ্ড সাধারণ মানুষের চলাচল, নেতিবাচক প্রভাব বাড়তে পারে মনে করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM