৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেয়া ক্ষমতাবলে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী,
সহকারী পুলিশ সুপার পদপর্যায়ের সাত কর্মকর্তাকেও একই আইনের আওতায় জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন- র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মোঃ নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মোঃ সৈয়দুজ্জামান, র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম কিবরীয়া, আরআরএফ, ঢাকার এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মোঃ রবিউল ইসলাম।
অবসরে পাঠানো পরিদর্শকরা হলেন- মোঃ আবুল হোসেন (কোর্ট পুলিশ, জামালপুর), মোঃ কামরুল ইসলাম মোল্যা (সদর সার্কেল অফিস, নোয়াখালী), মোঃ মুজিবুর রহমান (অপরাধ শাখা, চাঁপাইনবাবগঞ্জ), মোহা. জাবেদুল ইসলাম (স্কুল অব ইন্টেলিজেন্স, এসবি), মোঃ মজিবর রহমান (দেওয়ানগঞ্জ সার্কেল অফিস, জামালপুর), এ কে এম মিজানুল হক (রিজার্ভ অফিস, গাজীপুর), মোঃ মীর মোশারফ হোসেন (ট্যুরিস্ট পুলিশ, গাজীপুর জোন), মোঃ সফিকুল ইসলাম (কন্ট্রোল রুম, চাঁদপুর), মোঃ মনিরুজ্জামান (সিআইডি, ঢাকা), মোঃ আজহারুল ইসলাম সরকার, (কোর্ট পুলিশ, টাঙ্গাইল) এবং মোঃ কামরুল ইসলাম (সাময়িক বরখাস্ত; সংযুক্ত বরিশাল রেঞ্জ অফিস)।
এ ছাড়া এ এফ এম নাসিম (প্লানিং রিসার্চ, এসবি), মোঃ মোফাজ্জেল হোসেন (পিবিআই ঢাকা মেট্রো সিটি), মোঃ জিয়াউল মোর্শেদ (ঢাকা মেট্রো সাউথ, সিআইডি), সুনীল কুমার কর্মকার (কোর্ট পুলিশ, মাগুরা), এ কে এম আজমল হুদা (ডিবি, কুষ্টিয়া), স্বপন কুমার মজুমদার (শিল্পাঞ্চল পুলিশ-২, গাজীপুর), মোঃ বেলায়েত হোসেন (সিআইডি, মুন্সিগঞ্জ), মোঃ মেহেদী হাসান, (ওসি, টঙ্গী পূর্ব থানা), মোঃ মনিরুজ্জামান (রেকর্ড সেকশন, পিবিআই), মোঃ এনামুল হক (লজিস্টিকস, সিআইডি), বেলালে উদ্দিন জাহাঙ্গীর (সিআইডি, কক্সবাজার), মোঃ বাবুল আকতার (পিবিআই, চট্টগ্রাম) এবং ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা (রাজনৈতিক সেন্ট্রাল, এসবি) রয়েছেন।
তালিকায় আরও রয়েছেন এম এ জলিল (কোর্ট পুলিশ, লক্ষ্মীপুর), কাজী সাহান হক (পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর), ম মশিউর রহমান, (সি-স্টোর, বিপিএ, সারদা), মোঃ সিদ্দিকুর রহমান (ট্যুরিস্ট পুলিশ, গাজীপুর জোন), মোঃ মাহমুদুল হক (পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা), মোঃ নজরুল ইসলাম (মিডিয়া, সিআইডি), মোহাম্মদ সাহিদুর রহমান (এন্টি টেররিজম ইউনিট), বি এম ফরমান আলী, (এসটিসি, খাগড়াছড়ি), মোঃ রফিকুল ইসলাম (পিটিসি, নোয়াখালী), প্রলয় কুমার সাহা (পিটিসি, খুলনা), মোঃ মিজানুর রহমান (১ এপিবিএন), কে এম আশরাফ উদ্দিন (ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার জোন), মীর মোঃ নুরুল হুদা (রেলওয়ে জেলা, চট্টগ্রাম) এবং নিবারণ চন্দ্র বর্মন, পিপিএম (ইনচার্জ, বাহাদুরাবাদ ঘাট নৌ থানা, জামালপুর)।
অন্যদের মধ্যে এস এ মাসুদ পারভেজ (ওসি, তানোর থানা, রাজশাহী), শেখ মোঃ গোলাম মোস্তফা (বিপিএ, সারদা), মোঃ মোস্তফা কামাল হায়দার (ডিআইও-১, ডিএসবি, ঝালকাঠি), শাহ মোঃ হারুন অর রশীদ (সিআইডি, সিলেট), খায়রুল ফজল (এন্টি টেররিজম ইউনিট), মোঃ ইসমাইল হোসেন (ডিবি-নর্থ, জিএমপি), মোঃ এমদাদুল হক (কেপিআই, এসবি), সমীর চন্দ্র সূত্র ধর (১৪ এপিবিএন, কক্সবাজার), মোঃ আখতারুজ্জামান প্রধান (ইনচার্জ, যমুনা সেতু পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ি), মোঃ নান্নু মোল্লা (টিএইচবি, সিআইডি) এবং মোঃ জাকির রব্বানী (ওসি, কুমিরা হাইওয়ে থানা)
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM