কমলনগরে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ১
এ আই তারেক (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির চেষ্টার অভিযোগে অস্ত্রসহ মাহফুজ হোসেন মাসুম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল খালেক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মাসুম একই এলাকার মোজাম্মেল হকের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৭-৮ জনের একটি দল অস্ত্রসহ আবদুল খালেকের বাড়িতে ডাকাতির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ও স্থানীয়রা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও মাসুমকে আটক করা হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি বগি দা, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুটি জিআই পাইপ ও বিভিন্ন রঙের চারটি মুখোশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ইউপি সদস্য আবদুল খালেক বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “ডাকাতির ঘটনায় একজন আটক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আরিফুল ইসলাম (এ আই তারেক)
লক্ষ্মীপুর।
📞 ০১৬৮৪১১২৭২১
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM