রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
রাজশাহী ব্যুরো
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠক করেছেন। এটি ধারাবাহিক বৈঠকের অংশ।’
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগের জেলা ও মহানগর নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যানের এ ধরনের মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM