রুনা খাতুন, নয়া কণ্ঠ ডেস্কঃ
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম পলাশ পরামাণিক। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আরজু পরামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাটিপাড়া ব্রিজ সংলগ্ন সড়কে বালিয়াকান্দিগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী পলাশ পরামাণিক মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহের সুরতহাল ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM