অবৈধ বালু পাথর উত্তোলনের দায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযান ।
মাসুক মিয়া সিলেট প্রতিনিধি।
অদ্য ১২/০৮/২০২৬ খ্রি.
তারিখ বেলা ১১.৩০ ঘটিকায় ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৪নম্বর রাংপানি এলাকায় সুনন্দা রায়, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় স্টোনক্রাশারে অবৈধভাবে বালু/পাথর রাখা, পরিবহন ও ব্যবসায় জড়িত থাকার অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ২জনকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সময় অবৈধ কার্যক্রম হতে সবাইতে বিরত থাকতে এবং সকল প্রকার অবৈধ কার্যক্রমের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM