মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ।
রাজশাহী ব্যুরো ঃ আজ ১৩ ই অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়।
মোহনপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্হাপনা শাখার আয়োজনে “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা,সহকারী কমিশনার (ভূমি ) মিথিলা দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নিতাই চন্দ্র, প্রধান শিক্ষক আব্দুল জলিল মোল্লা সহ উপজেলার শিক্ষার্থীরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM