দুপুর সাড়ে ১২টায় উপস্থিত গোয়ালন্দের মৎস্য কর্মকর্তা, ফাঁকা চেয়ার-টেবিলে থমকে আছে সেবা
স্টাফ রিপোর্টার:
সরকারি দপ্তরের নির্ধারিত কর্মঘণ্টা শুরু সকাল ৯টায়। শেষ হওয়ার কথা বিকেল ৪টায়। নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকার কথা থাকলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলটকে অফিসে পাওয়া গেছে দুপুর সাড়ে ১২টার দিকে। সোমবার সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, সরকারি দপ্তরে কর্মকর্তাদের নির্ধারিত সময়ে উপস্থিতি ও সেবা নিশ্চিত করা জরুরি হলেও কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তাদের দেরিতে অফিসে আসার কারণে সাধারণ মানুষকে অপেক্ষায় থাকতে হয়। গোয়ালন্দ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়েও নির্ধারিত সময়ের পর কর্মকর্তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার সরেজমিনে দেখা যায়, সকাল পেরিয়ে দুপুর হলেও গোয়ালন্দ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিতি ছিল না। পরে বেলা সাড়ে ১২টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট অফিসে আসেন।
সরেজমিনে ধারণ করা ভিডিওতেও কর্মকর্তার অফিসকক্ষে প্রবেশের দৃশ্য দেখা যায়। ভিডিওর শুরুতে সরকারি কার্যালয়ের ভবনের বাইরের অংশ, বারান্দা ও নিচের উঠান দেখা যায়। পরে ক্যামেরা ঘুরিয়ে অফিসের করিডোর দিয়ে অফিস কক্ষে প্রবেশ করতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, কক্ষের ভেতরে একজন তরুণ কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। দেয়ালে স্পষ্টভাবে লেখা রয়েছে—‘সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, গোয়ালন্দ, রাজবাড়ী।’ এ সময় কর্মকর্তাকে টেবিলের পাশে দাঁড়িয়ে নিজের ব্যাগ গোছাতে দেখা যায়।
এদিকে নির্ধারিত কর্মঘণ্টায় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীরা।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, আমি কালুখালীতে গিয়েছিলাম এবং সেখানে ছিলাম। কালুখালী উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তার পদটি বর্তমানে শূন্য থাকায় আমাকে ওই উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দায়িত্ব পালনের জন্যই আমাকে কালুখালীতে যেতে হয়েছিল। এ কারণে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আসতে কিছুটা দেরি হয়েছে।
অফিস সময়ে উপস্থিতি নিয়ে প্রশ্ন!
সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরে কৃষক, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ নানা ধরনের সরকারি সেবা ও পরামর্শ নিতে আসেন। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মস্থলে না থাকলে তাদের অপেক্ষা করতে হয় কিংবা সেবা পেতে বিড়ম্বনায় পড়তে হয়।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কর্মকর্তার উপস্থিতির বিষয়টি সামনে আসায় এখন প্রশ্ন উঠেছে!
সরকারি অফিসে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং সাধারণ মানুষের জন্য নির্বিঘ্নে সরকারি সেবা নিশ্চিত করতে বিষয়টি প্রশাসনের নজরে আনা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM