মীর দুলালঃ
হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেফতার করেছে পুলিশ।
তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দিগ্ধ এবং আরও একটি মামলায় এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) দুপুর দুপুরে হবিগঞ্জ পৌরসভার প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছ।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক।
গ্রেফতার মুফাচ্ছিরুল ইসলাম মুফতি হবিগঞ্জ পৌরসভার ধানেশ্বরবাড়ী আবাসিক এলাকার মো. রইছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মুফাচ্ছিরুল ইসলাম মুফতি হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত গত ৪ জুনের একটি সন্ত্রাসবিরোধী মামলায় তদন্তে সন্দিগ্ধ ব্যক্তি। এছাড়া ৮ আগস্ট হবিগঞ্জ সদর থানায় দায়ের করা অপর আরেকটি মামলার এজাহারনামীয় আসামি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM