**সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক*
মাসুক মিয়া ( সিলেট প্রতিনিধি)
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ নয়জন নিহত এবং বহু যাত্রী আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
আজ এক শোক বার্তায় মন্ত্রী বলেন, "সিলেটের ওসমানীনগরের খাসিকাপন এলাকায় ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। এই শোকাবহ মুহূর্তে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।
"মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। একই সাথে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত ও সুস্থতা কামনা করেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM