1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ গোদাগাড়ীতে ৪০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাসিক প্রশাসকের বাণী গোদাগাড়ীতে ৪০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র-ক্রিয়া সামগ্রী বিতরণ বালিয়াকান্দিতে ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • প্রকাশিতঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

 

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়াঃ

বগুড়ায় ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তৎকালীন শেখ হাসিনার সরকারের পতনকে স্মরণ করতে বগুড়ায় উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

বুধবার সকালে বগুড়া মহানগরীর সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিএনপি ও বগুড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমপি মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, এনসিপির জেলা আহ্বায়ক এমএসএ মাহমুদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, সাংবাদিক নেতা এস এম আবু সাইদ, সিনিয়র সাংবাদিক আবদুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে মহানগরীর সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, জুলাই শহীদদের অবদান ভুলে যাবার নয়।
তাদের আত্মত্যাগের জেরেই আজকের বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। জাতীয় সংসদে জাতির প্রত্যাশা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা তাদের দায়িত্ব পালন করতে পারছেন। পরে দুপুরে মহানগরীর শহীদ টিটু মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD