মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৮টায় রাজশাহী মহানগরীর টিকাপাড়া গোরস্থানে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান এবং শহীদ সাকিব আনজুমের পিতা মোঃ মাইনুল হক।
কবর জিয়ারত শেষে শহীদ সাকিব আনজুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন রাজশাহী কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মোঃ নাজমুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আদর্শ ও আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ সাকিব আনজুমের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM