বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র-ক্রিয়া সামগ্রী বিতরণ
মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।
এসময় আরও বক্তব্য রাখেন বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হিমায়েত হোসেন মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, জামালপুর কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন মৃধা, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কুতুবউদ্দিন মোল্লা, মাদ্রাসা সুপার মোহাম্মদ মুরাদুল ইসলাম, আব্দুর সামাদ এবং রফিকুল ইসলাম।
বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা পারভীন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM