মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ৫ আগস্টের সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা প্রত্যেক পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান এবং সমাবেশকে সুশৃঙ্খল ও সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈষা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মোখতার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগর ও থানা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় ৫ আগস্টের সমাবেশকে সফল করতে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমাবেশের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ৫ আগস্টের সমাবেশ সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM