শেরপুরের ঝিনাইগাতীতে নবাগত ইউএনও'র সংবর্ধনা
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।১২অক্টোবর বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএস আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
এসময় সদ্য যোগদানকারি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ.কে.এম ফয়জুর রাজ্জাক, ওসি(তদন্ত) আবুল কাশেম, ইউপি চেয়ারম্যগণের পক্ষে ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক জিয়াউল হক প্রমুখ বক্তব্য রাখেন।
পরিশেষে ঝিনাইগাতীর সার্বিক উন্নয়নের সহযোগীতা চাইলেন নবাগত ইউএনও।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM