ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
রাজশাহীর বেলপুকুর থানা এলাকা থেকে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আব্দুল্লাহ (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী।
র্যাব জানায়, বুধবার (২৯ জুলাই) রাত ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার মাহেন্দ্রা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৫-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল। অভিযানে মাহেন্দ্রা এলাকার মৃত নুরুলের ছেলে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তিনি দুর্গাপুর থানায় দায়ের করা একটি ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী মোসা: সূর্বনা আক্তার (২২) মায়ের বাড়ি গাজীপুর থেকে স্বামীর বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে ফিরছিলেন। অটোরিকশাযোগে গন্তব্যে যাওয়ার সময় একপর্যায়ে অন্য যাত্রীরা নেমে গেলে চালক আব্দুল্লাহ তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে একটি পাটক্ষেতে নিয়ে যান। সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় ভুক্তভোগীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় গত ১৩ জুলাই দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়। এরপর থেকেই অভিযুক্ত আব্দুল্লাহ পলাতক ছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুন, ধর্ষণ, সন্ত্রাস, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM