দীপ্ত চক্রবর্ত্তীঃ
বড় সাধ জাগে অনন্তকাল ধরে
ছুঁয়ে দেখি তোমার জল-বুক
ডুব দিয়ে গহীন অতলে;
চলতে চলতে ঘাস-পাড়ে
আঙ্গুলের ডগায় তুলে নিই শিশির
সন্ধ্যায়,ভোরে।
তারপর ধীরে,অতি ধীরে
গোধূলির লালের মতন দীর্ঘ অবগাহন
রাত্রির মাদকতায়।
সময় আনবে ভোর,
সোনালী চুম্বনে মিলনের সুর–
অতৃপ্ত ঠোঁটে,আঙ্গুলের ডগায়
তুলে নেব তোমার শীকর আবার,বারংবার–
প্রেম মোহনায় জীবনের অনন্ত অভিসার।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM