বিনয় দেবনাথঃ
‘আমার আপন বলতে কেউ নেই...
যার কাছে আমি নিজের মনের সুখ দুঃখের কথাগুলো ব'লে কষ্টের জ্বালা মিটিয়ে একটু শান্তি পেতে পারি।
বন্ধু-বান্ধব বলতে জেনেছি যাদের, তারা সবাই কেবল পথ চলার সঙ্গী।
দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটে, তাদের সাথে গল্প হয়, দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে ‘আমি দিচ্ছি, আমি দিচ্ছি’ বলে যুদ্ধ হয়।
সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরো ফুকে, এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবেন, বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়।
এই যে আমি সকাল সন্ধ্যায় বেড়াতে রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট, ক্লেদ,
আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ,
তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই।
কর্মব্যস্ত দিনের শেষে, যার ছায়াতে জিরোবো ভেবে ফিরে আসার ইচ্ছে হয়,
তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন...
সেটিও আমার ভাগ্যে নেই।
সত্যিই মনে বড়ো কষ্ট হয়, আমার আপন বলতে কেউ নেই।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM