বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন
মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:
নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন আজ শনিবার (২৫ জুলাই) নীলফামারী কোর্ট পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় আদালতের দাপ্তরিক নথিপত্র, মালখানা, সংরক্ষিত আলামত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্যারাক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
ব্যারাক ও অফিস পরিদর্শন শেষে পুলিশ সুপার কোর্টে কর্মরত অফিসার ও ফোর্সের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা ধৈর্যসহকারে শোনেন এবং আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে ও সেবার মান বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব এ বি এম ফয়জুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) জনাব জ্যোতির্ময় ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খান এবং নীলফামারী কোর্ট পুলিশ পরিদর্শকসহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM