মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম।
গত ২৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চক কাপাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের বাসিন্দা মোঃ মানিক আলী (৩১)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মোঃ আজিবর রহমান মণ্ডলের ছেলে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মানিকের বিরুদ্ধে কাটাখালী থানায় পূর্বে একটি পেনাল কোডের মামলাসহ মাদক-সংক্রান্ত মামলার তথ্য রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM