মো.ইসমাইল হোসেন,নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর র্যাব-১১, সিপিসি-৩ এর অভিযানে ঢাকার ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. জাকির হোসেন (৪০) গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী পূর্ব বাজার এলাকার নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জাকির হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সাগরদী নোয়াবাড়ি এলাকার মৃত রফিক উল্লাহর ছেলে।
র্যাব জানায়, ধানমন্ডি মডেল থানার একটি হত্যা মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে র্যাব-১১, সিপিসি-৩ এর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা অভিযান ও বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM