মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে পরিচালিত সাত দিনব্যাপী বিশেষ অভিযানের পঞ্চম দিনে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ-এর নির্দেশনা এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২১ জুলাই থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত জেলা পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই রাজশাহী জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানাসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে ৪ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। ফলে অভিযানে মোট ৭ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM