চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন সল্টগোলা সিমেন্স হোস্টেলে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট"র পেরেন্টস ডে- ২০২৬ আজ শনিবার সকালে ইনস্টিটিউট"র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাদা আলম, সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার।
এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আব্দুল মাবুদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, ইপিজেড থানা সিটিজেন ফোরামের সভাপতি মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট"র পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM