কালুখালীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী সালাম শেখের দাবি, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন প্রতিপক্ষ। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুলাই দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করে। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয়। তিনি সরে যাওয়ায় প্রাণে রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে এবং অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এ কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে কালুখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM