1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউএনও, মনিষা রানী কর্মকারের অভিযান; শিবালয়ে যত্রতত্র পার্কিং ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সমৃদ্ধ দুর্গাপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রাজশাহী তানোরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইউএনও, মনিষা রানী কর্মকার পেলেন সম্মাননা জন্ম-মৃত্যু নিবন্ধনে মানিকগঞ্জে শ্রেষ্ঠ শিবালয় রাজশাহীতে ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি হচ্ছে বালিয়াকান্দিতে ভুল প্রশ্নপত্রে অর্ধবার্ষিক পরীক্ষা, ক্ষোভে শিক্ষার্থী-অভিভাবক নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় ট্যাগ অফিসারকে অব্যাহতি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে রুয়েট ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

ফরিদপুরের মধুখালীতে মেধাবী শিক্ষার্থীদের পাশে এমপি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে মেধাবী শিক্ষার্থীদের পাশে এমপি ইলিয়াস মোল্লা, বাইসাইকেল উপহার।

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় মাননীয় সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় উপকারভোগী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের অন্যতম লক্ষ্য নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসার। তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে একদিকে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে, অন্যদিকে নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারবেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগী শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল এবং অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD